বছরের শেষ কার্যদিবসে সূচক বেড়েছে ডিএসইর

Print This Post Email This Post

সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বৃহস্পতিবার ২০১১ সালের শেষ কার্যদিবস পার করেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে এদিন বছরের শেষ কার্যদিবসের লেনদেন সম্পন্ন হয়েছে।

পুরো বছরজুড়ে উত্থান-পতন হলেও ২০১১ সালের প্রথম কার্যদিবস ২ জানুয়ারি ডিএসইর সাধারণ সূচক বেড়েছিল ১৪ পয়েন্ট।

আবার একই বছরের শেষ কার্যদিবস ২৯ ডিসেম্বর ডিএসইর সাধারণ সূচক বেড়েছে ৩৬ দশমিক ৯৪ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২ জানুয়ারি ডিএসইর সাধারণ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৩০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছিল এক হাজার ৬১২ কোটি ৯ লাখ টাকা এবং মোট শেয়ার হাত বদল হয়েছিল ১২ কোটি ৬ লাখ ৯৯ হাজার ৬৬৬ ভলিউম শেয়ার।

অন্যদিকে এর আগের কার্যদিবসে অর্থাৎ ২০১০ সালের শেষ কার্যদিবস ৩০ ডিসেম্বর ডিএসই’র সাধারণ সূচক ছিল ৮ হাজার ২৯০ পয়েন্ট।

এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছিল এক হাজার ৭৮৩ কোটি এক লাখ টাকা এবং মোট শেয়ার হাত বদল হয়েছিল ১৬ কোটি ৫৪ লাখ ৬৪ হাজার ১৪৬ ভলিউম শেয়ার।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: