২০১১-১২ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান এদিন আনুষ্ঠানিকভাবে এ মুদ্রানীতি ঘোষণা করবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বৃহস্পতিবার আড়াইটায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের পঞ্চম তলার কনফারেন্স হলে জানুয়ারি-জুন ২০১২ (ছয় মাসের) এর মুদ্রানীতি ঘোষণা করবেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের জেষ্ঠ্য পরামর্শক ও গভর্নরের উপদেষ্ঠা মো. আল্লাহ মালিক কাজেমী, গভর্নরের জেষ্ঠ্য অর্থনৈতিক উপদেষ্টা ড. হাসান জামান এবং নব নিযুক্ত ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম, আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, এস.কে সুর চৌধুরী ও নাজনীন সুলতানা উপস্থিত থাকবেন।



