মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২৩ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানি হবে।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল এ আদেশ দেন।
মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ৩৪টি অভিযোগ উপস্থাপন করেছে প্রসিকিউশন।



