আয়োজন শেষ হলেও কিছু স্টলের সাজ-সজ্জার এখনও চলছে

Print This Post Email This Post

জাতীয় গ্রন্থমেলার আয়োজন শেষ হলেও কিছু কিছু স্টলের সাজ-সজ্জার কাজ এখনও চলছে। নিজের স্টলটিকে সুন্দরভাবে প্রদর্শন করতে কাজ করছে মানুষ।

এদিকে, বাংলা একাডেমী নির্ধারিত মেলার বাইরের অংশে চলছে স্টল তৈরির জন্য জায়গা বণ্টন। একাডেমী নির্ধারিত রাস্তার দুইপার্শ্বের অংশ বাদ দিয়ে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে টিএসসির মাথা পর্যন্ত রাস্তার দুইপার্শ্বে লোকজনদের স্টল তৈরি করতে দেখা গেছে।

রাস্তার পাশে বেশ কয়েকটি স্টলে সজ্জার কাজ এখনও চলছে। বৃহস্পতিবার থেকে তারা স্টলে বই তুলবেন।

এ প্রসঙ্গে কথা হয় প্রতিষ্ঠানের কর্ণধার মো. অতিকুজ্জামানের সঙ্গে। তিনি জানান, স্টল আমরা অনেক আগেই পেয়েছি। কিন্তু নতুন বইয়ের কাজে ব্যস্ত ছিলাম। বুধবার বিকেলের মধ্যেই কাজ শেষ করতে পারতাম। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ওই সময় কাজ বন্ধ রাখা হয়েছিল।

তিনি আরও জানালেন, বাংলা বাজারে তার সাজু পাবলিকেশন্স নামে আরও একটি প্রকাশনী আছে।
মেলা প্রাঙ্গণের বাইরের রাস্তার স্টলগুলোকে বাদ দিয়েও মেলার বাইরে ব্যাক্তি উদ্যোগে বাস-কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে স্টল। বিভিন্ন ছোট প্রতিষ্ঠান এবং বাংলাবাজার এলাকার হকাররা মেলার বাইরে কিছু স্টলের ব্যবস্থা করছে।

এ ব্যাপারে কথা হয় আব্দুল বাতেনের সঙ্গে। বাতেন বললেন, ভাই আমাদের একটা ছোট প্রতিষ্ঠান আছে। মেলাতে আমরা স্টল পাইনি। তাই মেলার বাইরে বই বিক্রির একটা ব্যবস্থা করছি। বইমেলা হলেই আমাদের একটু ব্যবসা হয়। কিছু বই বিক্রি করা যায়। আমাদের তো একটু ব্যবসা করতে হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থমেলা ২০১২ শুরু হয়। গ্রন্থমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: