ফেব্রুয়ারি মাসে তিন জেলায় জনসভা খালেদার

Print This Post Email This Post

১২ মার্চের কর্মসূচি সফল ও নেতাকর্মীদের স্বতস্ফুর্ততা বাড়াতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলতি ফেব্রুয়ারি মাসেই তিনটি জেলা চাঁদপুর, লক্ষীপুর ও লালমনিরহাটে সফর করে জনসভায় বক্তব্য রাখবেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি চাঁদপুর যাবেন খালেদা জিয়া। সেখানে ২৯ জানুয়ারি গণমিছিলে পুলিশের গুলিতে নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানাবেন বিরোধী দলীয় নেতা। এরপর বিকেলে জনসভায় বক্তব্য দেবেন। ওই দিন রাতেই তিনি ঢাকায় ফিরে আসবেন।

এর মধ্যেই চাঁদপুর জেলা নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান।  খালেদা জিয়ার জনসভাকে কেন্দ্র করে চাঁদপুর বিএনপি’র নেতাকর্মীরা অনেকটা চাঙ্গা হয়ে উঠেছেন।

২৯ জানুয়ারির ঘটনায় যাদের নামে মামলা হয়েছিলো তারাও ইতোমধ্যে হাইকোর্ট থেকে জামিন নিয়ে এলাকায় গিয়ে কাজ শুরু করেছেন।

এরপর ১৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া যাবেন লক্ষীপুরে। সেখানেও ২৯ জানুয়ারির গণমিছিলে পুলিশের গুলিতে দুই জন বিএনপি কর্মী নিহত হন। এ ঘটনায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেয়। লক্ষীপুরের নেতাকর্মীরাও হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা ও একটি জনসভায় বক্তব্য দেবেন খালেদা জিয়া।

এদিকে এ মাসের শেষ দিকে ২৭ ফেব্রুয়ারি লালমনিরহাটে যাবেন খালেদা জিয়া। তিনি সেখানে কালেক্টরেট মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় বক্তব্য দেবেন।

খালেদা জিয়ার সফর ঘিরে এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলাটি সফর করবেন খালেদা জিয়া।

এ সফর উপলক্ষ্যে ইতোমধ্যে লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলাসহ পুরো রংপুর বিভাগের বিএনপি নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। জনসভাকে সফল করতে জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ দফায় দফায় বৈঠক করছেন।

জেলা বিএনপি’র সভাপতি জানান, খালেদা জিয়ার লালমনিরহাটের জনসভা হবে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বৃহত্তম। তিনি বলেন, এই সভাকে ঘিরে রংপুর বিভাগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: