সেনা হাত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এরশাদ

Print This Post Email This Post

পিলখানায় সেনা হাত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এছাড়া এ দিনকে তিনি জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শনিবার বেলা ১১টায় পিলখানা হত্যাকাণ্ডের তৃতীয় বার্ষিকীতে বনানী সেনানিবাস কবরস্থানে শহীদদের বেদিতে ফুল দিতে এসে তিনি এ দাবি জানান।

তিনি আরো বলেন, নিহত এ অফিসাররা সবাই ছিল আমার হাতে গড়া। এদের অভাব জাতি কখনো পূরণ করতে পারবে না।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, অধ্যাপক দেলোয়ার হোসেন খানসহ সিনিয়র নেতারা।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: