শরীয়তপুর-৩ উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাককে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে রিটার্নিং অফিসার ফরহাদ আহমেদ খান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঘোষণা দেন।
নাহিম রাজ্জাকের একমাত্র প্রতিদ্বন্দী মুহিতুল গণি মিন্টু সরদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় সোমবার চেম্বার জজ আদালত ছয় সপ্তাহের জন্য স্থগিত করলে বিকেলে নাহিমকে নির্বাচিত ঘোষণা করা হয়।



