সারা দেশে রোববার সকাল ১০টায় একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/ভোকেশনাল) ও ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্ট্যাডিজ) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল ১০টায় ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শনে যান।
এবারের পরীক্ষায় নয় লাখ ২৬ হাজার ৮১৪ পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে চার লাখ ৯৬ হাজার ৩৯৫ জন ছাত্র এবং চার লাখ ৩০ হাজার ৪১৯ জন ছাত্রী।
গত বছরের তুলনায় এবার এক লাখ ৪৭ হাজার ৩৭৩ পরীক্ষার্থী বেড়েছে।
পরীক্ষার্থীদের মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে রয়েছে সাত লাখ ৫০ হাজার ৮৫২ পরীক্ষার্থী। এর মধ্যে ঢাকা বোর্ডে দুই লাখ ৩৫ হাজার ৭২০, রাজশাহী বোর্ডে এক লাখ ৬ হাজার ৮০০, কুমিল্লা বোর্ডে ৭৮ হাজার ৮৯৩, যশোর বোর্ডে এক লাখ ৭ হাজার ৩৮০, চট্টগ্রাম বোর্ডে ৫৪ হাজার ৪৫৩, বরিশাল বোর্ডে ৪২ হাজার ৬৮০, সিলেট বোর্ডে ৩৭ হাজার ৭৪৩ ও দিনাজপুর বোর্ডে ৮৭ হাজার ১৮৩ পরীক্ষার্থী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমে ৮৫ হাজার ২২৬ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮৬ হাজার ৪১৫ পরীক্ষার্থী রয়েছে।
সারাদেশে মোট দুই হাজার ১৯৬টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব শিক্ষার্থী সারাদেশের সাত হাজার ৫৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের।
এর মধ্যে এইচএসসিতে এক হাজার ২৯৬টি কেন্দ্রে এক হাজার ২১৬টি কলেজের, আলিমে ৩৯২টি কেন্দ্রে দুই হাজার ৬৪৮টি মাদ্রাসার এবং ভোকেশনাল পরীক্ষায় ৫৭০টি কেন্দ্রে এক হাজার ৪৭৩টি কলেজের শিক্ষার্থী রয়েছে।
এছাড়া বিদেশের পাঁচটি কেন্দ্রে ১২৮ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। পাঁচটি কেন্দ্র হলো- দোহা, আবুধাবি, জেদ্দা, রিয়াদ ও ত্রিপোলি। এর মধ্যে ত্রিপোলির তিনজন পরীক্ষার্থীই ঢাকায় পরীক্ষা দিচ্ছে।
পরীক্ষা শেষ হবে আগামী ২০ মে। ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত।
এদিকে, এবারই প্রথম বাংলা প্রথমপত্র সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। আগামী বছর বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে একটি করে মোট তিনটি বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে।
এর আগে এই ব্যাচটি ২০১০ সালে এসএসসিতে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষায় অংশ নেয়।
Now it is possible to avoid awkward publicity if you buy Cialis online in our reliable web pharmacy. To purchase Cialis online simply place your order, use your credit card to pay for your pills, cialis 20mg no prescription receive your drug per post in a decent package and start your way to perfect men’s health!



