কুমিল্লা সিটি মেয়র সাক্কুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

Print This Post Email This Post

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা জেলা (দক্ষিণ) বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের কাছে আবেদনের প্রেক্ষিতে বুধবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

দলটির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, দলের সিদ্ধান্ত অমান্য করে গত জানুয়ারিতে অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে ২০১১ সালের ১২ ডিসেম্বর  মনিরুল হক সাক্কুকে বহিষ্কার করে বিএনপি।

তবে ওই সময় বহিষ্কারের কথা স্বীকার করেনি বিএনপি।

পরে অবশ্য নির্বাচনে জয়ী হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেছেন মনিরুল হক সাক্কু।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: