ঝিনাইদহের বজ্রপাতে কৃষকের মৃত্যু

Print This Post Email This Post

শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ থেকে: ঝিনাইদহের কোটাচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে শনিবার সকালে বজ্রপাতে বাবুল মন্ডল (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন৷ তিনি সলেমানপুর গ্রামের আবু সালেহ মন্ডলের ছেলে৷

কোটচাঁদপুর পৌরসভার চেয়ারম্যান সালাহ উদ্দীন বুলবুল সিডল জানান, কৃষক বাবুল মন্ডল সকাল ১০টার দিকে নিজ ক্ষেতে পাটবীজ বপন করছিলেন৷ এ সময় বজ্রপাতে তিনি আহত হন৷

ঘটনার পরপর তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্‍সকরা তাকে মৃত ঘোষনা করেন৷

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: