চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন খালেদা

Print This Post Email This Post

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টায় তিনি সিঙ্গাপুর পৌঁছেছেন। সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেবেন খালেদা। আগামী ১৬ এপিল তার ঢাকা ফেরার কথা রয়েছে।

এদিকে নেত্রীকে বিদায় জানাতে রাত ৮টা থেকে সহস্রাধিক নেতাকর্মী বিমানবন্দর গোলচত্বরে রাস্তার দু’পাশে এবং ভেতরে জড়ো হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান লেখা ব্যানার বহন করে। এসময় বিমানবন্দর কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। নিরাপত্তা কড়াকড়িতে বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং সাংবাদিকদেরও ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয়েছে। ছাত্রদল এবং যুবদলের কর্মীদের সঙ্গে আনসার সদস্যদের সামান্য ধাক্কাধাক্কিও হয়েছে।

খালেদা জিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাত ১১টা ৩৮মিনিটে। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারাসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে উপস্থিত নেতাদের মধ্যে অন্যতম- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এমকে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, আবদুল মান্নান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

খালেদা জিয়ার সঙ্গে তার একান্ত সহকারী মাহবুব আল আমীন ডিউক, ব্যক্তিগত সহকারী সালেহ আহমেদ ও গৃহপরিচারিকা কুলসুমও সিঙ্গাপুর যাচ্ছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে চিকিৎসার জন্য গত ১ মার্চ ব্যাংকক যাওয়ার কথা ছিলো তার। কিন্তু এর মাত্র এক দিন আগে ২৯ ফেব্রুয়ারি এ সফর বাতিল করেন তিনি।

পাঠকের মন্তব্য

বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন:

কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম: *
ই-মেইল: *
মন্তব্য: