.
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রস্তাব দিয়েছে বিতরণের দায়িত্বে থাকা দুটি প্রতিষ্ঠান।
এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ২১ শতাংশ এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) গড়ে ১১ দশমিক …
সমঝোতা করার সময় দেওয়া হয়েছে শামীম ও আইভিকে
নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী শামীম ওসমান ও ডাক্তার সেলিনা হায়াত আইভিকে নিজেদের মধ্যে সমঝোতা করার জন্য আরও কয়েক দিন সময় দেওয়া হয়েছে।
স্থানীয়ভাবে প্রার্থী চূড়ান্ত না করা গেলে কেন্দ্র থেকে সিদ্ধান্ত জানানো হবে …
ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে নয় -প্রধানমন্ত্রী
ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে নয়, সেনা ছাউনিতে নয়- এই চিন্তা থেকেই জাতিসংঘে এই প্রস্তাব [শান্তির মডেল] দিয়েছি। বিরোধী দলের সমালোচনার জবাব দেশে ফিরেই দিলেন প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালের পর বিভিন্ন সময় সেনাশাসনে দেশের কাক্সিক্ষত উন্নতি হয়নি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মার্শাল’ল, …
১০অক্টোবর থেকে তিন বিভাগীয় রোড মার্চ
তিন বিভাগীয় শহর সিলেট, চট্টগ্রাম ও রাজশাহীর উদ্দেশে ঢাকা থেকে রোডমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে ওই তিন বিভাগীয় সদর ছাড়াও বগুড়া ও ফেনিতে জনসভা আয়োজনের ঘোষণা দিয়েছেন তিনি।
নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার …
জাতিসংঘে নতুন মডেল উপস্থাপন
সাতশ কোটি মানুষের এই বিশ্বকে পাল্টে দিতে জাতিসংঘের সাধারণ পরিষদে শান্তি-কেন্দ্রিক উন্নয়নের এক নতুন মডেল উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় বিশ্ব নেতৃবৃন্দের সামনে এই মডেল তুলে ধরে তিনি বলেন, …
আরও একদিন হাসপাতালে থাকবে রাষ্ট্রপতি
সুস্থ্য হয়ে উঠলেও আরও একদিন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থাকতে হবে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে।
শনিবার রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা বলেন, রাষ্ট্রপতি সুস্থ্য আছেন। তবে চিকিৎসকরা তাকে আরও একদিন হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছেন।
হজমের …
৬.৮ রিখটার স্কেলে সারাদেশ ভূমিকম্প
রোববার সন্ধ্যায় রাজধানীসহ দেশব্যাপী শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ৬টা ৪২ মিনিট থেকে ৪৪ মিনিট পর্যন্ত স্থায়ী এই ভূমিকম্প দেশের ইতিহাসে তীব্রতম। ভ’মিকম্পের উৎপত্তিস্থল ছিল পাশের দেশ ভারতের সিকিম রাজ্যে। উৎপত্তিস্থলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা …
অক্টোবরের শেষদিকে যমুনায় খননের কাজ শুরু
নাব্য সঙ্কট নিরসন এবং ভাটিতে নদী ভাঙন রোধে আগামী অক্টোবরের শেষদিকে পাইলট প্রকল্পের আওতায় যমুনায় খননের কাজ শুরু হচ্ছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (ডব্লিউডিবি-পাউবো) একটি পাইলট প্রকল্প ইতোমধ্যে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পেয়েছে।
এ প্রকল্পের …
বাবার কবরের পাশে চিরনিদ্রায় তারেক মাসুদ
মানিকগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত দেশের প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদকে ফরিদপুরের ভাঙ্গার নূরপুরে নিজ বাড়ির উঠোনে ফুলবাগানে দাফন করা হয়েছে। গত ৮ আগস্ট মৃত বাবার কবরের অদূরেই দাফন করা হয় তারেক মাসুদকে।
বুধবার বাদ জোহর ফরিদপুরের ভাঙ্গা পাইলট হাইস্কুল মাঠে আরেকবার …
একমাত্র পুত্র নিষাদের পাশে ক্যাথরিন মাসুদ
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের স্ত্রী আহত ক্যাথরিন মাসুদ ১৪ আগস্ট রাতে হাসপাতাল থেকে তাঁর এক আত্মীয়ের বাসায় ফিরেছেন। জানা গেছে, তারেক-ক্যাথরিন মাসুদ দম্পতির একমাত্র শিশুপুত্র নিষাদ তার মায়ের কাছেই আছে।
তারেক মাসুদের পারিবারের পক্ষ থেকে …



