.
ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা
ক্লাস বর্জন করে বিক্ষোভ চালাচ্ছে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। অধ্যক্ষের চেয়ারে আসীন আম্বিয়া খাতুন গেছেন শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষামন্ত্রী বলেছেন, আইনত শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এখনো হোসনে আরা বেগম।
দেশের নামি এ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বাতিল করে বৃহস্পতিবার সঙ্কট …
হত্যার অশুভ অভিপ্রায় ফারুককে নির্যাতন
হত্যার অশুভ অভিপ্রায় নিয়েই বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার রাতে রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
একই বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত …
হরতালে বিশৃঙ্খলা করলে সরকার সব ব্যবস্থা নেবে
প্রধান বিরোধী দল বিএনপিকে আবারো আলোচনায় আসার অনুরোধ জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, হরতাল হরতাল খেলায় সময় ও সম্পদের অপচয় হবে। মানুষের জানমালের ক্ষতি হবে, হরতালের মাধ্যমে এর চেয়ে বেশি কিছু অর্জন …
জনগণ পরিবর্তন চায় :নৈরাজ্য আর ধ্বংসের রাজনীতি দেখতে চায় না
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জনগণ এখন পরিবর্তন দেখতে চায়। নৈরাজ্য আর ধ্বংসের রাজনীতি দেখতে চায় না। জাতীয় পার্টি এদেশে উন্নয়ন-সমৃদ্ধি আর ইতিবাচক রাজনৈতিক ধারা প্রবর্তন করেছে। সে কারণে জনগণ জাপার প্রতি তাকিয়ে আছে।
শনিবার দুপুরে তার বনানীর …
সংবিধান কমিটির সুপারিশ প্রত্যাখ্যান সন্তু লারমার
সংবিধান সংশোধন কমিটির সুপারিশ প্রত্যাখ্যান করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি আবারও জানিয়েছেন পাহাড়ি নেতা সন্তু লারমা।
বৃহস্পতিবার রাজধানীর সুন্দরবন হোটেলে এক সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান জ্যেতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সংবিধান সংশোধনের বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন।…
বিএনপিকে : সংসদে এসে কথা বলতে ভয় কোথায়
প্রধান বিরোধীদল বিএনপির উদ্দেশ্যে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার যদি আরও ২ মেয়াদে রাখতে হয়, তবে সংসদে এসে কথা বলুন। সংসদে এসে কথা বলতে ভয় কোথায়?’
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে …
বুধবার পূর্ণ চন্দ্র গ্রহণ , ১০০ মিনিট স্থায়ী হবে
আগামী ১৫ জুন বুধবার পূর্ণ চন্দ্র গ্রহণ। এদিন বাংলাদেশ সময় রাত ১১টা ২৩ মিনিট ৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করবে। পরের দিন বৃহস্পতিবার ভোর পাঁচটা দুই মিনিট ১২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে বের হয়ে আসবে চাঁদ। এদিন মেঘমুক্ত থাকলে বাংলাদেশে চন্দ্র …
কমনওয়েল্থ প্রোগ্রামে বিএনপির প্রতিনিধি মালদ্বীপে যেতে পারল না
সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিএনপি নেতা সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াকে মালদ্বীপে যেতে দেয়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া রাত ১১ টার দিকে মোবাইল ফোনে জানান রাত পৌনে ৮টায় তিনি বিমানবন্দরে যান কমনওয়েল্থ প্রোগ্রামে বিএনপির প্রতিনিধি হিসেবে মালদ্বীপে যাওয়ার উদ্দেশ্যে। …
২০১১-১২ অর্থবছরের বাজেটে প্রতিটি জেলা হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা
২০১১-১২ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ৮ হাজার ৮৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিকল্প চিকিৎসাসেবাকে সম্প্রসারণ এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীর অনুপাত ১:৩:৫ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সরকার ২০১৬ সালের মধ্যে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ …
সাইবার ক্রাইম অ্যাক্ট তৈরি হবে না পারলে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা নষ্ট হবে
একটি সমন্বিত সাইবার ক্রাইম অ্যাক্ট তৈরির কথা উল্লেখ করেছেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হাসানুল হক ইনু।
তিনি সোমবার জাতীয় প্রেসক্লাবে সকাল ১১টায় ‘মোবাইল ফোনের অপব্যবহার গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। দৈনিক গণকন্ঠ এ …



