…
ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তিতে বাংলাদেশ লাভবান হবে না- ভৈরবে খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই সরকার ভারতের জন্য রাস্তা তৈরি করছে, অথচ দেশে কোনও রাস্তাঘাট ভালো নেই। বেশির ভাগ রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সরকার দেশের মানুষের জন্য রাস্তা তৈরি না করে অন্য দেশের জন্য রাস্তা তৈরি করতে যাচ্ছে।…
নাসিক নির্বাচনে আইভী-কে দলীয় সমর্থন
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. সেলিনা হায়াত আইভী-কে আওয়ামী লীগের সমর্থন দেওয়ার পক্ষে মনোভাব ব্যক্ত করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী রোববার রাতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি এ মনোভাব ব্যক্ত করেন …
সংসদের ১১তম অধিবেশন ২০ অক্টোবর
আগামী ২০ অক্টোবর বসছে চলতি নবম জাতীয় সংসদের ১১তম অধিবেশন শুরু হবে বিকেল চারটায়।
সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।
সংসদ সচিবালয় সূত্র জানায়, স্পিকারের দপ্তর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগামী ১৮ ও ২৩ অক্টোবর অধিবেশন …
খালেদার দেওয়া বিভিন্ন তথ্য অসত্য- আশরাফ
খালেদা জিয়ার বক্তব্যের পাল্টায় সরকারি দলের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নয়, দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনই আগামী নির্বাচন করবে।
তিনি বুধবার এক সংবাদ সম্মেলনে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। তিনি আশা করছেন, সব …
সরকার প্রতিদিন আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এ সরকার প্রতিদিন সকালে আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলা শুরু করে। এবং সারা দিন সেই মিথ্যাই চলতে থাকে।
নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঙ্গলবার বিকেলে আয়োজিত চার দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি …
ঢেলে সাজানো হচ্ছে নির্বাচন কমিশনকে
ঢেলে সাজানো হচ্ছে নির্বাচন কমিশনকে। শক্তিশালী করা হচ্ছে এর কাঠামো। কাজে গতি আনতে নিয়োগ করা হচ্ছে আরো পাচঁশ নতুন কর্মকর্তা-কর্মচারী।
বিদায়বেলায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা। নারায়নগঞ্জে আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে …
ডিভি লটারিতে অংশ নিতে পারবে না বাংলাদেশিরা
যুক্তরাষ্ট্রে অভিবাসনের জন্য ২০১৩ সালের ডিভি (ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রাম) লটারিতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না বাংলাদেশিরা।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে জানানো হয়, পাঁচ বছরে অভিবাসনের কোটা পূরণ হয়ে যাওয়ায় বাংলাদেশ ছাড়াও আরো ১৮টি দেশের নাগরিকদের এবার এই লটারির …
আয়কর বিবরণী জমার সময় এবার বাড়াছে না
ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর বিবরণী জমার সময় প্রতি বছর বাড়ানো হলেও এবার কোনোভাবেই তা না বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
এনবিআর চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন আহমেদের বক্তব্য অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর বিবরণী জমা দিতে হবে।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, …
আমরা যেখানে ব্যর্থ, নতুন প্রজন্ম সেখানে সফল হবে
সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার বললেন, মুক্তিযুদ্ধের পরে আমরা যেখানে ব্যর্থ, নতুন প্রজন্ম সেখানে সফল হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
নতুন প্রজন্ম …
মন্ত্রিসভার শোকপ্রস্তাব, সড়ক দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ
তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ নিহতদের স্মরণে একটি শোকপ্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে।
রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে প্রস্তাবটি গৃহীত হয়। বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ কথা …



