অর্থনীতি
পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিতে বিশ্ব ব্যাংকের ভুল সিদ্ধান্ত
দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিতে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, আর এ ক্ষেত্রে তাদের (বিশ্ব ব্যাংক) …
দেশের অর্থনীতির সঙ্কট গণমাধ্যম যা বলছে তা সঠিক নয়
দেশের অর্থনীতির সঙ্কটের যে কথা গণমাধ্যমে উঠে আসছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তার ভাষায়, মূল্যস্ফীতি, বিনিয়োগে খরা, সরকারের ব্যাংক ঋণের বিষয়গুলো তুলে ধরে যে সব অর্থনৈতিক সঙ্কটের কথা বলা হচ্ছে, তা সংবাদ মাধ্যম …
মুদ্রানীতি ঘোষণা
২০১১-১২ অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি বৃহস্পতিবার ঘোষণা করা হবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান এদিন আনুষ্ঠানিকভাবে এ মুদ্রানীতি ঘোষণা করবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বৃহস্পতিবার আড়াইটায় বাংলাদেশ …
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক সর্বশেষ অবস্থান জানাবে বুধবার
পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়ে বিশ্ব ব্যাংকের সর্বশেষ অবস্থান বুধবার জানা যাবে।
পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মঙ্গলবার দুপুরে ঢাকায় ফিরেছেন সংস্থাটির আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন।
বুধবার সকালে তিনি সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল …
চতুর্থ বার তেলের দাম বাড়ানো হলো
সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে আরো পাঁচ টাকা বাড়িয়েছে সরকার। সরকার বলছে, এ নিয়ে এই বছরে চতুর্থ বার তেলের দাম বাড়ানো হলো।
বৃহস্পতিবার সরকার তেলের দাম বাড়ানোর এই ঘোষণা দিয়ে তা রাত ১২টা থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছে।…
নতুন করে ভোজ্যতেলের দাম নির্ধারণ বৃহস্পতিবার
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে আগামী বৃহস্পতিবার নতুন করে ভোজ্যতেলের দাম নির্ধারণ করবে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর …
দেশে কোনো রকম অর্থনৈতিক সঙ্কট নেই- প্রধানমন্ত্রী
দেশের অর্থনীতি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোনো রকম অর্থনৈতিক সঙ্কট নেই।
৪০তম সমবায় দিবস উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি আপনাদের জানাতে চাই- অর্থনৈতিক অবস্থা প্রকট হয়নি। আমরা অর্থনীতি …
পদ্মা সেতু বিকল্প অর্থায়নের বিবেচনাধীন
পদ্মা সেতুতে বিকল্প অর্থায়নের বিষয়টি সরকার বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত।
রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তবে বিকল্প অর্থায়নের উৎস সম্পর্কে বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
প্রসঙ্গক্রমে তিনি …
এ পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া সম্ভব জানিনা- অর্থমন্ত্রী
পুঁজিবাজারের অস্থিরতা নিয়ে হতাশা প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া সম্ভব তা তিনি জানেন না।
মঙ্গলবার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রাইমারি বাজার নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা সেকেন্ডারি বাজার …
পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে মোটামুটি সমাধান
দুর্নীতির অভিযোগ ওঠায় পদ্মা সেতুর অর্থায়ন জটিলতা নিয়ে সরকার বিশ্বব্যাংকের সঙ্গে মোটামুটি একটি সমাধানে পৌঁছেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন,আমরা মোটামুটি একটি সমাধানে পৌঁছেছি। তবে এখনই কিছু বলা যাবে না।
তিনি …



