আন্তর্জাতিক
করাচিতে নৌ-বাহিনীর ঘাঁটিতে হামলার দায় স্বীকার করল পাকিস্তানি তালেবান
পাকিস্তানের করাচিতে নৌ-বাহিনীর বিমান ঘাঁটিতে রোববার রাতের জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান।
সোমবার আন্তর্জাতিক এক সংবাদ সংস্থাকে দেওয়া বিবৃতিতে তালেবান মুখপাত্র এহসানুল্লাহ বলেন, ‘এটা ওসামা বিন লাদেনকে হত্যার প্রতিশোধ হিসেবে ঘটানো হয়েছে। এর মাধ্যমে এটাই প্রমাণ হয় যে …
আফগানিস্তানের রাজধানী কাবুলের আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬ ও আহত ২৩
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত ও ২৩ জন আহত হয়েছে।
কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও বহুজাতিক বাহিনীর সদর দপ্তরের নিকটবর্তী ওই হাসপাতালে বোমা হামলার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিহতরা সবাই …
সিরিয়ায ৩০ বিক্ষোভকারী নিহত
সিরিয়ার নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার দেশব্যাপী ৩০ জন বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন এক মানবাধিকার আইনজীবী।
রাজান জয়তুনা নামের ওই আইনজীবী জানান, শুক্রবার নিরাপত্তা বাহিনীর গুলিতে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলিপ্পোর দক্ষিণে মারেত আল-নুমান নামক শহরে ১২ জন নিহত হয়।…
গাদ্দাফির স্ত্রী সাফিয়া ও কন্যা আয়েশা তিউনিসিয়ার
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির স্ত্রী সাফিয়া গাদ্দাফি ও কন্যা আয়েশা গাদ্দাফি তিউনিসিয়ার সীমান্ত অতিক্রম করেছেন।
তিউনিসীয় নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।
তবে তারা কূটনীতিক মিশনে নাকি নিরাপদ আশ্রয়ের খোঁজে সীমান্ত অতিক্রম করেছেন এ বিষয়ে সুস্পষ্ট কোনোকিছু জানা যায়নি।
তিউনিসিয়ার নিরাপত্তা …
পাকিস্তানে তল্লাশি চৌকিতে জঙ্গি হামলায় নিহত ১৯
পাকিস্তানের পেশোয়ারে নিরাপত্তা বাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে প্রায় শতাধিক জঙ্গি। এতে ২জন পুলিশসহ ১৯ জন নিহত হয়েছে।
বুধবার ভোররাতে এই হামলা চালানো হয় বলে পুলিশ জানায়।
হামলাকারীরা একে-৪৭ রাইফেল ও রকেটসহ এ হামলা চালায়।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আবদুল …
আয়ারল্যান্ডে সফরে রানি এলিজাবেথ
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ৪ দিনের ঐতিহাসিক সফরে মঙ্গলবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে পৌঁছেছেন। নিরাপত্তা নিয়ে সংশয় ও ঝুঁকির মধ্যে তিনি এ সফরে গেলেন।
আয়ারল্যান্ডের প্রতীকী সবুজ কোট ও হ্যাট পরে সেদেশের মাটিতে পদার্পন করেন রানি।
ডাবলিনের বাইরে ‘কেসমেন্ট এরোড্রোম’ সামরিক …
করাচিতে বন্দুকধারীদের গুলিতে সৌদি কূটনীতিক নিহত
পাকিস্তানের করাচিতে সোমবার অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে সৌদি আরবের এক কূটনীতিক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে,সৌদি কূটনীতিক হাসান এমএম আল খাতানি নিজেই গাড়ি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ৪ জন বন্দুকধারী দুটি মোটরসাইকেলে চড়ে সে তার গাড়িতে হামলা চালায়।
তারা আরো জানায়,হামলাকারীরা খাতানির …



