জাতীয়
সংবিধান ছুড়ে ফেলে দেবেন খালেদার এমন বক্তব্য অশালীন
প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীদলীয় নেতা দেশের পবিত্র সংবিধান ছুড়ে ফেলে দেবেন বলে যে অশালীন বক্তব্য রেখেছেন জাতি তা প্রত্যাশা করে না।
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিবি) নবনির্বাচিত কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাত করতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।…
শুক্রবার মিসরাইয়ে যাবেন প্রধানমন্ত্রী
মিসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সেখানে যাবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে সোমবার একটি ছোট ট্রাক রাস্তার পাশে ডোবায় পড়ে গেলে ৪৩ শিক্ষার্থীসহ ৪৪ …
ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে- অর্থমন্ত্রী
সরকার ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ডিএমসি অ্যালামনাই ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।
আবুল মাল আবদুল মুহিত বলেন, …
ভবিষ্যতে হরতালের ব্যাপারে মন্ত্রীদের সতর্ক করলেন- প্রধানমন্ত্রী
সারা দেশে হরতালের চালচিত্র সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে হরতালের ব্যাপারে মন্ত্রীদের সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিএনপি-জামায়াত জোট ও ইসলামী দলগুলোর ডাকা গত চারদিনের হরতাল নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রীরা তাদের …
ছাত্রলীগ নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন, বিপথে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
ত্যাগ স্বীকারের জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বললেন শেখ হাসিনা। একইসঙ্গে হুঁশিয়ার করলেন, বিপথে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন। আওয়ামী লীগ বর্তমান মেয়াদে ক্ষমতায় যাওয়ার সহযোগী …
মোবাইল ফোন সঙ্গে থাকায় সম্মেলনের ভেতরে ঢুকতে পারেনি ডেলিগেটাররা
নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি আরোপের কারণে ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের অধিকাংশই সম্মেলন কেন্দ্রের ভেতর ঢুকতে পারেনি।
রোববার সকাল সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলুন উড়িয়ে দু’দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেছেন।
দলীয় সূত্র জানায়, এ …
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন দীপু মনি ও এসএম কৃষ্ণ
সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বৈঠক শেষ হয়েছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছেন।
বৈঠকের বিষয়ে তারা সাংবাদিকদের কিছু জানাননি। বেলা ১টায় সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে তারা আলোচনার বিষয়ে কথা বলবেন।
বৈঠক …
চট্টগ্রামে আওয়ামী লীগর হরতাল বিরোধী সমাবেশ
বিএনপি-জামায়াত চক্রের চক্রান্ত রুখতে বুধবার সকালে হরতালবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।
মঙ্গলবার বিকালে চট্টগ্রামের দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে এক বর্ধিত সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি …
৪ দিন পর বিকাল বসছে সংসদ
সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস শেষে চার দিন পর জাতীয় সংসদের নবম অধিবেশন মঙ্গলবার বসছে।
বিকাল সোয়া ৫টায় অধিবেশন শুরু হবে। গত ৩০ জুন সংবিধান সংশোধন বিল পাসের পর অধিবেশন মুলতবি করেন স্পিকার আবদুল হামিদ।
এটি নবম সংসদের নবম অধিবেশন। …
হরতাল কোনো সমাধান হবে না : শেষ পর্যন্ত আলোচনায় সমাধন হবে
হরতাল করে কোনো সমস্যার সমাধান হবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধন আসবে।
রোববার বিকালে পাবলিক লাইব্রেরি মিলতায়তনে এক অনুষ্ঠান শেষে বিরোধী দলের হরতালের ঘোষণার প্রতিক্রিয়ায় স্থানীয় সরকার মন্ত্রী আশরাফ …



