রাজনীতি
মিছিলে বাধা ও গ্রেপ্তার অব্যাহত থাকলে লাগাতার হরতাল
মিছিলে বাধা ও গ্রেপ্তার অব্যাহত থাকলে লাগাতার হরতাল দেওয়ার হুমকি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৩৬ ঘণ্টার হরতালের শুরুতে রোববার তিনি নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, পুলিশ যেভাবে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে, তা চলতে থাকলে প্রয়োজনে …
হরতালকে কেন্দ্র করে সারাদেশে ২ শতাধিক বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে
বিএনপি-জামায়াতের ডাকা রোব ও সোমবারের হরতালকে কেন্দ্র করে পুলিশ ২ শতাধিক বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী।
শনিবার সন্ধ্যায় দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেনে তিনি এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘আগামীকাল …
গেপ্তার এড়িয়ে হরতাল সফল করার কৌশল বিএনপি ও জামায়াতের
পুলিশি হয়রানি ও গেপ্তার এড়িয়ে হরতাল সফল করার কৌশল নিয়েছে বিএনপি ও জামায়াত। তাই সমবেত তৎপরতা পরিহার করে নেতা-কর্মীদের বিচ্ছিন্নভাবে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রমতে, আগামী রোববার ভোর ছ’টা থেকে সোমবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টার হরতাল …
এই বাজেট দিয়ে দারিদ্র বিমোচন সম্ভব নয়
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদের বাজেট অধিবেশনে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন।
বৃহস্পতিবার বিকেলে ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার এই বাজেট ঘোষণা শুরু করেন তিনি।
অর্থমন্ত্রীর এ বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রয়া ব্যক্ত করেছেন বিএনপির শীর্ষ নেতারা। …
বিএনপির বৈঠক শিগগির হরতালসহ সরকার বিরোধী আন্দোলন
আবারো দলের স্থায়ী কমিটির সদস্য ও চারদলীয় জোটের শরিকদের নিয়ে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠক রাত সাড়ে ৯টার দিকে শেষ হয়।
খালেদা …
আদালতের দোহাই দিয়ে বিদেশি নীলনকশায় সংবিধান সংশোধন করছে
অন্য রাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে উপস্থাপনের বিষয়টি বাদ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বিদেশি নীলনকশায়’ সংবিধান সংশোধনের প্রক্রিয়া চালাচ্ছে সরকার।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “আদালতের দোহাই …
১ লাখ ৬৩ হাজার কোটি টাকার বাজেট নিয়ে বিএনপির আপত্তি
সরকারের পক্ষ থেকে ঘোষণা করতে যাওয়া ১ লাখ ৬৩ হাজার কোটি টাকার বাজেট নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। একথা জানিয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, ৮ জুন বিএনপি’র বাজেট প্রস্তাবে বাজেটের সবগুলো খাত নিয়েই বিএনপি …
অযৌক্তিক হরতাল ছেড়ে সংসদে আসুন
হরতালের ইস্যুটিকে অযৌক্তিক আখ্যায়িত করে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে প্রস্তাব সংসদে তুলে ধরতে বিরোধী দলের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার পরিবেশ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, “বিরোধী দল যে ইস্যুতে হরতাল ডেকেছে, তার কোনো যৌক্তিকতা নেই। তারা আদালতের রায় …
হরতালের সহিংসতা দায় ভার নিতে হবে খালেদা জিয়ার
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, ভীতি সৃষ্টি করে পূর্বপরিকল্পিতভাবে হরতাল করতে বাধ্য করা হয়েছে।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “হরতাল গণতান্ত্রিক অধিকার। আমরা আশা করেছিলাম শান্তিপূর্ণভাবে হরতাল হবে। গান পাউডার দিয়ে ১৫/১৬টি যানবাহন পুড়িয়ে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে। …
খালেদা জিয়ার জরুরি সংবাদ সম্মেলন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া।
শনিবার বিকেল ৫টায় তাঁর গুলশান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাত ২টায় বিএনপির প্রেস উইং সায়রুল কবীর এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে সংবিধান সংশোধন, তত্ত্বাবধায়ক …



