News First BD

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন খালেদা
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টায় তিনি সিঙ্গাপুর পৌঁছেছেন। সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেবেন খালেদা। আগামী ১৬ এপিল তার ঢাকা ফেরার কথা রয়েছে।

এদিকে নেত্রীকে বিদায় জানাতে রাত ৮টা থেকে সহস্রাধিক নেতাকর্মী বিমানবন্দর গোলচত্বরে রাস্তার দু’পাশে এবং ভেতরে জড়ো হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান লেখা ব্যানার বহন করে। এসময় বিমানবন্দর কর্তৃপক্ষ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়। নিরাপত্তা কড়াকড়িতে বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং সাংবাদিকদেরও ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয়েছে। ছাত্রদল এবং যুবদলের কর্মীদের সঙ্গে আনসার সদস্যদের সামান্য ধাক্কাধাক্কিও হয়েছে।

খালেদা জিয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাত ১১টা ৩৮মিনিটে। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারাসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাতে উপস্থিত নেতাদের মধ্যে অন্যতম- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এমকে আনোয়ার, খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, আহমেদ আযম খান, আবদুল মান্নান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।

খালেদা জিয়ার সঙ্গে তার একান্ত সহকারী মাহবুব আল আমীন ডিউক, ব্যক্তিগত সহকারী সালেহ আহমেদ ও গৃহপরিচারিকা কুলসুমও সিঙ্গাপুর যাচ্ছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে চিকিৎসার জন্য গত ১ মার্চ ব্যাংকক যাওয়ার কথা ছিলো তার। কিন্তু এর মাত্র এক দিন আগে ২৯ ফেব্রুয়ারি এ সফর বাতিল করেন তিনি।

প্রধানমন্ত্রী তুরস্ক যাচ্ছেন বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনদিনের সরকারি সফরে বুধবার তুরস্কের আঙ্কারা যাচ্ছেন। তুরস্কের প্রধানমন্ত্রী রিসিফ তাইপ এরদোগানের আমন্ত্রণে এ সফরে বাণিজ্য ও কূটনীতিবিষয়ক ৩টি চুক্তি ও ২টি সমঝোতা স্মারক সই করার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়ে বলেন, অগ্রবর্তী দলের সদস্য হিসেবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সোমবার সকালেই তুরস্ক রওনা হয়েছেন।

বুধবার বেলা ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে শেখ হাসিনা আঙ্কারার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন।

মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বাইরে এফবিসিসিআই সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ৫৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছে।

সেদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির আঙ্কারা এসেনবগা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

বিমানবন্দরে অভ্যর্থনা শেষে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহ প্রধানমন্ত্রীকে আঙ্কারা শেরাটন হোটেলে নিয়ে যাওয়া হবে। সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন।

তুরস্কের প্রধানমন্ত্রী ১২ এপ্রিল শেখ হাসিনাকে তার অফিসে অভ্যর্থনা জানাবেন। সেখানে প্রধানমন্ত্রীকে তুরস্কের সশস্ত্র বাহিনী গার্ড অব অনার প্রদান করবে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরের পর দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। এসময় তাদের উপস্থিতিতে সংশ্লিষ্টরা নিজ নিজ দেশের পক্ষে চুক্তি ও সমঝোতা স্মারকে সই করবেন।

চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সইয়ের পর দুই প্রধানমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

বৃহস্পতিবার রাতে তুরস্কের প্রধানমন্ত্রীর বাসভবনে দেওয়া এক ভোজসভায় শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকারের সঙ্গেও বৈঠক করবেন।

শেখ হাসিনা আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ পরিদর্শন করবেন।

শেখ হাসিনা আঙ্কারা বিশ্ববিদ্যালয়ে নারীর ক্ষমতায়ন শীর্ষক বক্তব্য প্রদান এবং তুরস্কের বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত শীর্ষ সংগঠন টিওবিবি’র দেওয়া মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি উন্মোচন এবং আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের নতুন কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রবাসীদের সঙ্গেও প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে। শুধু তুরস্কই নয়, ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গেও শেখ হাসিনার মতবিনিময় করার কথা রয়েছে।

১৪ এপ্রিল সকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ছাড়াও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরুদ্দীন আহমেদ কামরান, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদুজ্জামান, প্রেসসচিব আবুল কালাম আজাদ শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন।

ঝিনাইদহের বজ্রপাতে কৃষকের মৃত্যু
শেখ শফিউল আলম লুলু ঝিনাইদহ থেকে: ঝিনাইদহের কোটাচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামে শনিবার সকালে বজ্রপাতে বাবুল মন্ডল (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন৷ তিনি সলেমানপুর গ্রামের আবু সালেহ মন্ডলের ছেলে৷

কোটচাঁদপুর পৌরসভার চেয়ারম্যান সালাহ উদ্দীন বুলবুল সিডল জানান, কৃষক বাবুল মন্ডল সকাল ১০টার দিকে নিজ ক্ষেতে পাটবীজ বপন করছিলেন৷ এ সময় বজ্রপাতে তিনি আহত হন৷

ঘটনার পরপর তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্‍সকরা তাকে মৃত ঘোষনা করেন৷

পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিতে বিশ্ব ব্যাংকের ভুল সিদ্ধান্ত
দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিতে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে কোনো দুর্নীতি হয়নি, আর এ ক্ষেত্রে তাদের (বিশ্ব ব্যাংক) পদক্ষেপ পুরোপুরি ভুল।

পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন স্থগিত প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন প্রকল্পে দুর্নীতি নিয়ে তদন্ত করার সময়ও বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধ হয়নি, এমন নজির আছে। কিন্তু এই প্রথমবারের মতো তারা তদন্তের ছুতোয় অর্থায়ন বন্ধ করল।

কেন বিশ্ব ব্যাংক এ পদক্ষেপ নিল জিজ্ঞেস করলে অর্থমন্ত্রী বলেন, আমি জানি না, ওদের জিজ্ঞেস করুন।

অর্থমন্ত্রী আরো জানান, সরকারের সঙ্গে ১০ এপ্রিল মালয়শিয়ার যে সমঝোতা স্মারক সই হচ্ছে, তা পদ্মা সেতু নিয়ে নয়। তা সার্বিক অবকাঠামো উন্নয়নের জন্য।

২৯০ কোটি ডলারের ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে।

বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করেছে।

বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন স্থগিত করার পর মালয়শিয়া এ সেতু নির্মাণে আগ্রহ দেখায়। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মালয়শিয়া সরকারের বিশেষ দূত এইচ ই দাতো সেরি এস সামি ভেলি নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীর সঙ্গে দেখা করে পদ্মা সেতু নির্মাণে আগ্রহ প্রকাশ করেন।

মালয়শিয়ার সহায়তাতেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আভাস দিয়েছেন বলে কয়েকটি পত্রপত্রিকায় খবর বের হয়েছে।

মুহিত জানান, যমুনা সেতু নির্মাণের সময় ভূমি অধিগ্রহণ ও পূনর্বাসন নিয়ে অভিযোগ হয়তো ছিল কিন্তু পদ্মা সেতুর ক্ষেত্রে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

মন্ত্রী জানান, তিনি অনেক আগেই বিশ্ব ব্যাংককে পদ্মা সেতুর প্রকল্প সংশ্লিষ্ট কানাডার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করতে বলেছিলেন। কিন্তু তারা তা শোনেনি।

আমি এমনকি তাদের (বিশ্ব ব্যাংক) বলেছি সরকার প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করবে। শেষ পর্যন্ত তারা (বিশ্বব্যাংক) কয়েকদিন আগে তা করেছে।

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা প্রাক-যোগ্যতা নির্ধারণী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকার কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের একটি ইউনিটের বিশ্ব ব্যাংকের কোনো প্রকল্পে অংশগ্রহণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে গত সপ্তাহে।

বাজেট নিয়ে সংসদ সদস্যদের পরামর্শ

সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় বাজেট নিয়ে সংসদ সদস্যদের নানা পরামর্শ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, তারা বাজেটের আকার বাড়ানো ও রাজস্ব আদায়ের ওপর গুরুত্বারোপ করেছেন।

অর্থমন্ত্রী হাসতে হাসতে বলেন, সংসদ সদস্যরা দ্রব্যমূল্য কমানো, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সড়ক মেরামতের জন্য রীতিমত নির্দেশনা দিয়েছেন। সরকারের সাফল্য যেন নির্ভর করছে এ ইস্যুগুলো কিভাবে সামলানো হয় তার ওপর।

জ্বালানি খাতে ভর্তুকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটির পুরোটাই নির্ভর করছে আমদানির ওপর। বিশ্ব বাজারে জ্বালানির দাম ওঠানামার সঙ্গে সঙ্গে দেশে যাতে তা সমন্বয় হয় তার জন্য একটি কৌশল আমরা বের করতে চাই।

মুহিত বলেন, কিছু সংসদ সদস্য সম্পদের অপব্যবহার রোধ করতে পরামর্শ দিয়েছেন। কয়লা নীতি প্রণয়ণ করতে এবং মাটির নিচের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানে বেশিরভাগ সংসদ সদস্য পরামর্শ দিয়েছেন। এ নিয়ে সংসদে আলোচনা করতেও বলেছেন কেউ কেউ।

ডেসটিনির কার্যক্রম প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, তিনি ২০০৯ সালে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান বন্ধে ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছিলেন। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।

তারা একটা কমিটি গঠন করেছে, আমি এখন তাদের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছি।

তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তুরস্কের ইস্তাম্বুলের পথে রয়েছেন। সোমবার সকাল পৌনে আটটায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনংযোগ কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী সচিব) সোমবার এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের অগ্রবর্তীদলের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী সে দেশে যাচ্ছেন।

তুরস্ক সফর শেষে ১৫ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী লন্ডন যাবেন। সেখানে কমন ওয়েলথ মিনিস্ট্রিয়াল অ্যাকশন গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি অংশ নেবেন। ১৭ এপ্রিল এ সম্মেলন হবে।

১৯ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সহজ জয়
রিচার্ড লেভির অর্ধশতকের সুবাদে আইপিএলের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে সহজেই হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১২ রানেই থেমে যায় চেন্নাই সুপার কিংসের ইনিংস। জবাবে ১৬ ওভার ৫ বলে ২ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।

লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভার ৫ বলে শচীন টেন্ডুলকারের সঙ্গে লেভির ৬৯ রানের উদ্বোধনী জুটিই মুম্বাইকে বড় জয়ের ভিত গড়ে দেয়। শুরুতে দেখে শুনে খেললেও ডোয়াইন ব্র্যাভোর বলে ডুগ বোলিঙ্গারের হাতে ধরা পড়ার আগে ঠিক ৫০ রান করেন লেভি। তার ৩৫ বলের ইনিংসটি ৬টি চার ও ৩টি ছক্কায় সাজানো।

লেভির বিদায়ের পর হঠাৎ করেই চাপে পড়ে যায় মুম্বাই। এক রান পরেই বোলিঙ্গারের বলে উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে সহজ ক্যাচ দেন রোহিত শর্মা (০)। নবম ওভারের শেষ বলে আহত হয়ে টেন্ডুলকার (১৬) মাঠ ছাড়লে দলের বিপদ আরো বাড়ে।

তবে অম্বতি রাইডু ও জেমস ফ্রাঙ্কলিনের ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটির সুবাদে শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে অতিথিরা। ম্যাচ শেষে ২৫ রানে অপরাজিত থাকা ফ্রাঙ্কলিনের ৩০ বলের ইনিংসে ২টি চার। ১৯ বল হাতে রেখে পাওয়া জয়ে রাইডুর (১৮) অবদানও কম নয়। তার ১৮ বলের ইনিংসে ১টি ছক্কা।

ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে প্লেসিসের (৩) বিদায়ে চেন্নাইয়ের শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় উইকেটে মুরালি বিজয়ের (১০) ৩৪ ও তৃতীয় উইকেটে ডোয়াইন ব্র্যাভোর (১৯) সঙ্গে ৩৭ রানের দুটি জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন সুরেশ রায়না।

দলীয় ৭৫ রানে রায়নার বিদায়ের পর ব্র্যাভো, আলবি মরকেল (৩), অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (৪), সুব্রামানিয়াম বদ্রিনাথ (১০), রবীন্দ্র জাদেজা (৩) ও রবীচন্দ্রন অশ্বিন (৩) দ্রত বিদায় নিলে সংগ্রহ বড় করার সুযোগ হারায় চেন্নাই।

মুম্বাইয়ের পক্ষে কাইরন পোলার্ড, লাসিথ মালিঙ্গা ও প্রজ্ঞন ওঝা দুটি করে উইকেট নেন।

সাকার যুদ্ধাপরাধের বিচার শুরু
একাত্তরে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করাসহ ২৩টি অপরাধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে।

এ মামলায় প্রসিকিউশনের উদ্বোধনী বক্তব্য উপস্থাপনের জন্য ২৯ এপ্রিল দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই তারিখের মধ্যে আসামিপক্ষকেও সাক্ষীর তালিকা ও নথিপত্র জমা দিতে হবে।

বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেয়।

সাকা চৌধুরী নামে পরিচিতি এই বিএনপি নেতা হলেন দ্বিতীয় ব্যক্তি, যার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় অভিযোগ গঠন করা হলো। জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের পর এখন সাক্ষ্য গ্রহণ চলছে।

বুধবার আদেশে বিচারক বলেন, প্রসিকিউশন সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে যেসব তথ্য উপাত্ত হাজির করেছে, তাতে এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে তিনি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের ৩.২, ৪.১ ও ৪.২ ধারা অনুযায়ী অপরাধ করেছেন।

বিচারপতি নিজামুল হক এরপর জনাকীর্ণ আদালতে সাকা চৌধুরীর বিরুদ্ধে ২৩টি অভিযোগ পড়ে শোনান এবং জানতে চান- তিনি অভিযোগগুলো শুনতে এবং বুঝতে পেরেছেন কি-না।

জবাবে বিএনপির এই সংসদ সদস্য বলেন, তিনি শুনতেও পাননি, বুঝতেও পারেননি।

এই পর্যায়ে আদালত বলে, যেহেতু আসামির উপস্থিতিতে অভিযোগ পড়ে শোনানো হয়েছে, সেহেতু তিনি এ বিষয়ে অবগত বঠে ধরে নেওয়া হলো।

বিচারপতি নিজামুল হক এরপর সাকা চৌধুরীর কাছে জানতে চান- তিনি দোষী, না নির্দোষ।

জবাবে বিএনপির এই সাংসদ পাল্টা প্রশ্ন করেন- কেন? কোন অপরাধে?

এ নিয়ে কথপোকথনের এক পর্যায়ে তিনি বলেন, যেহেতু তিনি কোনো লিখিত অভিযোগ পাননি, সেহেতু এ বিষয়ে তিনি কিছু বলবেন না।

ট্রাইব্যুনাল প্রধান এরপর তাদের আদেশ দেওয়া শেষ করেন এবং সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে একাত্তরে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংকে হত্যার অভিযোগ রয়েছে। স্বাধীনতার পর এ নিয়ে মামলা হয় বলেও নূতন চন্দ্র সিংয়ের ছেলে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন।

এছাড়া ধর্ষণ, হত্যা, অপহরণ, হিন্দু নির্যাতনের অভিযোগও রয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত বছরের ৪ অক্টোবর সংসদ সদস্য সাকা চৌধুরী বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয়। ৫৫ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে এক হাজার ২৭৫ পৃষ্ঠার আনুষঙ্গিক নথিপত্র এবং ১৮টি সিডিও ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়।

২০১০ সালের ২৬ জুলাই সাকা চৌধুরীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তাকে গ্রেপ্তারের জন্য ওই বছরের ১৫ ডিসেম্বর ট্রাইব্যুনালে আবেদন করে তদন্ত সংস্থা।

এর ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি পুড়িয়ে যাত্রী হত্যার এক মামলায় এ সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কুমিল্লা সিটি মেয়র সাক্কুর বহিষ্কারাদেশ প্রত্যাহার
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুমিল্লা জেলা (দক্ষিণ) বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসনের কাছে আবেদনের প্রেক্ষিতে বুধবার রাতে দলের গঠনতন্ত্র অনুযায়ী এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

দলটির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, দলের সিদ্ধান্ত অমান্য করে গত জানুয়ারিতে অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিলে ২০১১ সালের ১২ ডিসেম্বর  মনিরুল হক সাক্কুকে বহিষ্কার করে বিএনপি।

তবে ওই সময় বহিষ্কারের কথা স্বীকার করেনি বিএনপি।

পরে অবশ্য নির্বাচনে জয়ী হলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমকে বলেন, বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচন করেছেন মনিরুল হক সাক্কু।

মানুষকে অন্ধকারে রেখে সমুদ্র বিজয়ের যে মহোৎসব করছেন
সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আপনারা মানুষকে অন্ধকারে রেখে সমুদ্র বিজয়ের যে মহোৎসব করছেন কি বিজয় পেয়েছেন বাংলার মানুষ তা জানতে চায়।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোশাররফ বলেন, কন্টিনেন্টাল স্রোতের ভিত্তিতে যে পাওনা আমাদের ছিলো তা অর্জন হয়নি। আমাদের তেল-গ্যাস অনুসন্ধান ব্লক বার্মাকে (মিয়ানমার) দিয়ে আসা হয়েছে। আপনারা এভাবে ৯৬ সালেও গঙ্গা নদীর বিষয়ে ভারতের সঙ্গে চুক্তি করে পানি বিসর্জন দিয়ে এসেছিলেন। এখন যে চুক্তি করেছেন তা ইক্যুইটির ভিত্তিতে করেছেন। কি বিসর্জন দিয়েছেন আর কি অর্জন করেছেন এ বিষয়ে জনগণকে জানান।

আমাদের কোস্ট লাইন ও অন্যদের কোস্ট লাইন এক নয় মন্তব্য করে তিনি বলেন,  এ সরকারের হাতে সমুদ্রসীমা, সীমান্ত, সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভোটাধিকার কোনটাই নিরাপদ নয়।

দেশের শিল্পকারখানা বন্ধ করার জন্য সরকার সুপরিকল্পিতভাবে ১২ ঘণ্টা শিল্প কারখানায় বিদ্যুৎ দেওয়া বন্ধ করেছে মন্তব্য করে তিনি বলেন, ২৪ ঘণ্টা কাজ করতে না পারলে আমাদের শিল্প প্রতিষ্ঠান বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। এতে ক্ষতি হবে জনগণের। বেকার হবে লাখ লাখ মানুষ।

কিছু কিছু লোড শেডিং তো থাকবেই মর্মে দেওয়া প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কুইক রেন্টাল করেছেন কুইক কমিশন কামানোর জন্য। আপনার ডায়রিতে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ জনগণকে দেওয়া হয়েছে লেখা আছে। আপনার দলের এমপিরাই প্রশ্ন তুলেছেন, তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ গেলো কোথায়।

এদেশে মানুষ তো নিরাপদ নয় মন্তব্য করে মোশাররফ বলেন, সাগর-রুনি হত্যার ৫২ দিনেও কোন আসামি ধরা হয়নি। সারা দেশে গত তিন বছরে ৯ হাজার মানুষ হত্যা করা হয়েছে। কিন্তু মহেশখালীর ইউনিয়ন চেয়ারম্যানকে হত্যার ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার করা হয়েছে। এক দেশের দুই রকম বিচার কেন?

এ সময় জাসাসসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের আহবান জানিয়ে ড. মোশাররফ হোসেন বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা হবে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে।

জাসাস সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তৃতা করেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাযহারুল আনোয়ার, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ছাড়াকার আবু সালেহ প্রমুখ।

পরীক্ষা চলাকালীন বিশৃঙ্খল কর্মসূচি না দেওয়া আহ্বান শিক্ষামন্ত্রীর
এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন কোনোরকম বিশৃঙ্খল কর্মসূচি না দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার এইচএসসি পরীক্ষার প্রথমদিনে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম বলেন, সরকার বা বিরোধী দল কোনো সংগঠনই এমন কিছু কর্মসূচি দেবে না, যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষার সুষ্ঠু পরিবেশে ব্যাঘাত ঘটে এবং তাদের ভবিষৎ ক্ষতিগ্রস্ত হয়।

মন্ত্রী বলেন, পরীক্ষা শান্তিপূর্ণভাবে হচ্ছে। প্রশ্ন গুণগতমানের হয়েছে বলে শিক্ষার্থীরা আমাকে জানিয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু পরীক্ষার জন্য বর্তমান সরকার পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। এখন ১ ফেব্রুয়ারি এসএসসি এবং ১ এপ্রিল এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। ঠিক দুই মাসের মধ্যেই প্রকাশ করা হচ্ছে পরীক্ষার ফল।

এদিকে, যেসব শিক্ষার্থীরা শেষ পর্যন্ত পরীক্ষার প্রবেশপত্র পায়নি তারা ভুয়া শিক্ষার্থী বলে জানান মন্ত্রী।

যেসব কলেজ কর্তৃপক্ষ অবৈধভাবে এসব শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেওয়াতে চেয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় শিক্ষামন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাহিমা খাতুন ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আয়শা বেগম।